কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ০৮ (আট) জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ।


আহসানুজ্জামান লিন্টু ও ফরিদা আখতার শিক্ষা ট্রাস্ট (ALFAET) এর অধীনে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অদ্য ০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ আহসানুজ্জামান লিন্টু, মাননীয় ট্রাস্টি ও সভাপতি, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ও সিইও, স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড। জনাব ইসরাত জাহান, প্রভাষক, কৃষিব্যবসা ও বিপণন বিভাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অনুষদের ডিন ও ALFAET এর পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষদীয় বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে অত্র অনুষদীয় ০৮ (আট) জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান  করা হয়েছে। 

Publish Date :  07 Apr, 2026